বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের ইউডিসি পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৪৭০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করলেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনা ফেরদৌসী। গতকাল রবিবার বিকাল ৩ টায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, ইউএনও সহধর্মীনী রাফিকা রাখি, সহকারী কমিশনার মেহেদী হাসান, বানিয়াচং ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ওএ ফয়জুল হাসান রুবেল, আনছার আলী প্রমুখ। ইউডিসি পরিদর্শনকালে দৈনিক রিপোর্ট আপলোড খতিয়ে দেখেন, সেবা নিতে আসা লোকজনের সহজলভ্য সেবা পাচ্ছে এমন মন্তব্য শুনে উদ্যোক্তার ভূয়সী প্রসংশা করেন। অন্যদিকে তথ্য ও সেবা কেন্দ্রের পরিবর্তীত নাম ইউনিয়ন ডিজিটাল সেন্টার সম্বলিত সাইন বোর্ড সাটানো সহ দৈনিক আয়ের রেজিষ্ট্রার সংরক্ষণের নির্দেশ দেন। পূর্বাহ্নে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনা ফেরদৌসী সম্প্রতি আগুনে ভস্মিভূত হওয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইসলামী ফাউন্ডেশন অফিস পরিদর্শন শেষে বানিয়াচঙ্গের ঐতিহাসিক সাগর দিঘীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com