বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দীর্ঘ এক যুগ পর ১ ট্রাক অস্ত্র পাচারকারী ॥ চুনারুঘাটের ভয়ংকর আশীষ বর্মা গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক যুগ পর বগুড়ার কাহালুতে এক ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত অন্যতম আসামী আশীষ দেব বর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টায় চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্ব একদল পুলিশ সাতছড়ি ফরেস্ট বস্তি থেকে তাকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়।
এ সময় প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, ২০০৩ সালের ২৮ জুন বগুড়া জেলার কাহালু থানা এলাকায় একটি ট্রাক হতে আনারস দিয়ে ঢাকা অবস্থায় ৭০ হাজার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আলোচিত এ ঘটনায় ওই সময় কাহালু থানায় ৪টি মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে মামলাগুলোর চার্জশীটও প্রদান করা হয়েছে। এসব মামলার চার্জশীটভূক্ত আসামী ছিল সাতছড়ি ফরেস্ট বস্তির শচীন্দ্র দেববর্মার ছেলে আশীষ দেব বর্মা। দীর্ঘ দিন ধরে সে পালিয়ে ছিল। অবশেষে ১২ বছর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
কাহালু’র ঘটনার পর গত বছরের জুন মাসে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে র‌্যাবের অস্ত্র উদ্ধারের ঘটনায় আবারো আলোচনায় আসেন আশীষ দেব বর্মা। সাতছড়ির ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মার ভাতিজা আশীষের বাড়ির নিচে পাওয়া যায় বাংকার। এসময় র‌্যাব জানিয়েছিল, সাতছড়ি থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সাথে কাহালু ও চট্টগ্রামে উদ্ধারকৃত দশ ট্রাক অস্ত্রের সাদৃশ্য রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com