বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে উত্তরণ সংসদের শুভ সূচনা

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে শুভ সূচনা করেছে উত্তরণ সংসদ। গতকাল উদ্বোধনী খেলায় তারা ১০৯ রানে স্বর্ণালী ক্লাবকে পরাজিত করে।
টসে জয়লাভ করে স্বর্ণালী ক্লাব প্রথমে উত্তরণ সংসদকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায়। উত্তরণ সংসদ ৪৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফয়সল ৩৯, রতন ৩৬ ও পার্থ ২২ রান সংগ্রহ করে। স্বর্ণালীর আল আমিন, জামিল ও সোহেল ২টি করে উইকেট লাভ করে। জবাবে স্বর্ণালী ক্লাব ২২.২ ওভারে ৬৬ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে জনি অপরাজিত ১৬ রান সংগ্রহ করে। উত্তরনের কাফি ৩টি, এপু ফয়সল ও লিংকন ২টি করে উইকেট লাভ করে।
গতকালের খেলা পরিচালনা করেন শংখ শুভ্র রায় ও অলক দত্ত বাবু। স্কোরার ছিলেন রায়হান। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু। আজকের খেলায় অংশ গ্রহণ করবে অনুশীলন ক্রিকেট ক্লাব বনাম গ্রীণ স্পোর্টিং ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com