শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে ৩২ মামলার পলাতক আসামী আসদ অবশেষে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ৩২ মামলার ফেরারী আসামী আসদ পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে সুতিন প্রকাশিত লালটিলা এলাকা থেকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের সুতিন প্রকাশিত লালটিলা এলাকার রহমত উল্লার পুত্র আসদ (৩৫) এর বিরুদ্ধে মারামারি ও গাছচুরি সহ ৩২টি মামলা রয়েছে। একটি মামলায় (সিআর ১৫০/০৫) তার এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। এছাড়া অবশিষ্ট ৩১ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। উক্ত ৩২ মামলার আসামী আসদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে। এর মাঝে সে দুবাই দেশে বেশ কিছুদিন কর্মরত ছিল। সম্প্রতি সে দেশে আসলে পুলিশ তাকে গ্রেফতারে তৎপর হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাহুবল মডেল থানার এসআই আব্দুর রহমান, এসআই নাঈম ও এএসআই মোজাম্মেল-এর নেতৃত্বে পুলিশ স্থানীয় লালটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com