শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ৩০ ॥ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামে শনিবার সকালে জায়গা দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও নবীগঞ্জ PIC 22=6 copyউপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের রাধাপুর গ্রামের স্কুল ও মাদ্রাসার কাছে যৌথ মালিকানাধীন পতিত রকম ভূমির মালিক দাবিদার লন্ডন প্রবাসী আব্দুর রহিমের সঙ্গে কিছুদিন ধরে গ্রামবাসীর বিরোধ চলে আসছিল। গ্রামের পঞ্চায়েত পক্ষে অবস্থান নেন ভাতিজা লন্ডন প্রবাসী আঙ্গুর মিয়া। তাদের দাবী ওই পতিত ভূমি গ্রামের প্রাইমারী স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদে। খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করার স্বার্থে রাখার। এতে বাধসাদেন লন্ডন প্রবাসী চাচা আব্দুর রহিম। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে গত ২১ ফেব্র“য়ারী শনিবার সকাল ৭টার দিকে আব্দুর রহিম লন্ডনী লোকজন নিয়ে বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করতে যান। খবর গ্রামবাসী এতে প্রতিবাদ জানায়। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁিড় পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তবে পুলিশ চলে আসার পর লন্ডন প্রবাসী আব্দুর রহিম বিরোধীয় ভূমি জবর দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে গুরুতর আহতরা হল- রাজন মিয়া (৩০), রনি মিয়া (২০), আবদুল লতিফ (৫৫), হেলাল আহমদ (৩০), শাহেদ মিয়া (৩৫), কয়েছ মিয়া (৪৯), কুরুশ মিয়া (৩৩), ছাবু মিয়া (৪৫) ও আবদুল বাছিত (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং বাকী আহতদের হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ নবীগঞ্জ থানায় পৃথক মামলা দাযের করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লন্ডন প্রবাসী আব্দুর রহিম (গোলাপ উল্লা), আব্দুল হান্নান ও মোজাক্কির নামের ৩ জনকে গতকাল রবিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com