শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সন্ত্রাস করে উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেন, দেশে বোমা সন্ত্রাস করে উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবেনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ প্রতিটি ক্ষেত্রে গ্রামে কিংবা শহরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন একটি মহল ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে রাতের আধারে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারছে।
গতকাল রবিবার লাখাই উপজেলার মোড়াকরিতে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় মোড়াকরি উচ্চ বিদ্যালয়ে মাঠে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, মাস্টার আব্দুল মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, হাজী ইসহাক মিয়া, দেলোয়ার হোসেন মান্না, গিয়াস উদ্দিন, তৌহিদ মোল্লা, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মোজাহিদ মিয়া, নুরুল কাদের প্রমূখ। এসময় তিনি লাখাই মোড়াকরি পুষ্পময়ী, পর্দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোড়াকরি উচ্চ বিদ্যালয় এবং ২নং মোড়াকরি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবনের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com