রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে চুরি করে নিয়ে যাওয়া গরুর তরকারিসহ কাচা মাংস উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৬০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চুরি করে নিয়ে যাওয়া গরুর তরকারীসহ মাংস উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে পশ্চিম তিমিরপুর গ্রামের হোসিয়ার মিয়ার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের হতদরিদ্র এশ্বাক উল্লার ছেলে ইয়াকুত মিয়ার প্রায় ৫০/৬০ হাজার টাকা মূল্যের একটি গরু (ষাড়) শুক্রবার দিবাগত রাতে চুরি হয়। গরুর মালিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারে একই ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হোসিয়ার মিয়ার বাড়িতে গরুটি রয়েছে। ঘটনাটি ইয়াকুত মিয়া পুলিশকে জানালে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ’র নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকালে হোসিয়ার মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর ও তার পরিবার পালিয়ে যায়। এ সময় পুলিশ তল্লাশী করে ঘর থেকে রান্না করা গরুর মাংসের তরকারী এবং ন্যাড়ার নীচ থেকে টুকরো টুকরো মাংস ও চামড়া উদ্ধার করে। উক্ত ঘটনার সাথে একই এলাকার আবির মিয়া, হেলাল মিয়াসহ হোসিয়ার মিয়ার পরিবার জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে ইয়াকুত মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com