বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে রাজনগর কবরস্থান রোড এলাকার মুরুব্বীদের সমর্থন

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রাজনগর কবরস্থান রোড এলাকার মুরুব্বী ও স্থানীয় জনগন হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য আতাউর রহমান সেলিমকে জোর সমর্থন দিয়েছেন। রাজনগর এলাকার বিশিষ্ট মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং মোঃ আলমগীরের পরিচালনায়  অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী জসিম উদ্দিন আহমেদ লীলু, আলহাজ্ব সৈয়দ হুমায়ুন রেজা, আবু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, মোঃ মানু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আজিজুর রহমান হিরু, মোঃ ইসলাম উদ্দিন, মাওঃ রাসেল, মোঃ সমসু মিয়া, আব্দুস ছালাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হান্নান মিয়া, মিলন, আলম মিয়া, কমল, ছাদেক মিয়া, খোকন মিয়া, কুটি মিয়া, লেবু মিয়া, রাসেল মিয়া, সোনাই মিয়া, লেবু মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আতাউর রহমান সেলিম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আর সংগ্রামের মধ্য দিয়ে জনগনের বিশ্বস্থ বন্ধু হিসেবে নিজেকে প্রমান করেছেন। তারা তাকে সর্বাত্মক সমর্থন দিয়ে বলেন নির্বাচিত হলে হবিগঞ্জ পৌরসভায় জনগনের কাংখিত উন্নয়ন করতে শুধুমাত্র তার দ্বারাই সম্ভব। প্রধান অতিথি হিসাবে সভায় উপস্থিত হবিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম রাজনগর এলাকার মুরুব্বীদের বিনীতভাবে ধন্যবাদ জানিয়ে বলেন আজ যে সম্মান তারা তাকে দিয়েছেন, নির্বাচিত হতে পারলে তার প্রতিদানে এই এলাকার সামগ্রিক উন্নয়নের দায়িত্ব তিনি কাঁধে তুলে নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com