মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ হাসপাতালের এ্যাম্বুলেন্স গ্রহন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ হাসপাতালের এ্যাম্বুলেন্স গ্রহন করলেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এ্যাম্বুলেন্সটির চাবি আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটি সহ-সম্পাদক ও হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত আসনের এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর কাছে হস্তান্তর করেন।  গতকাল ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগারে আনুষ্ঠানিকভাবে দেশের বিভিন্ন এলাকায় ১৯টি এ্যাম্বুলেন্স বিতরণ করে শেখ হসিনার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, কেয়া চৌধুরী এমপি, গত বছরের বাজেট সেশন অধিবেশনে, এ্যাম্বুলেন্সের অভাবে নবীগঞ্জবাসীর চরম দুর্ভোগের কথা মহান জাতীয় সংসদে তুলে ধরেন। কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কেয়া চৌধুরী এমপিকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য একটি এ্যাম্বুলেন্স দাবি করে ডিও প্রদানের জন্য অনুরোধ করেন। মন্ত্রীর নির্দেশে ০৬-০৭-২০১৪ ইং তারিখে এমপি কেয়া চৌধুরী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য একটি এ্যাম্বুলেন্স দাবি করে স্বাস্থ্য মন্ত্রী বরাবর ডিও প্রদান করেন। ডিও এর ভিত্তিতে ৩রা ফেব্র“য়ারী কেয়া চৌধুরী স্বাস্থ্য মন্ত্রণালয় হতে একটি এ্যাম্বুলেন্স তালিকা প্রাপ্ত হন। পরে গতকাল ২২ ফেব্র“য়ারী বেলা আনুষ্ঠানিকভাবে এ্যম্বুলেন্সটি গ্রহন করেন এমপি কেয়া চৌধুরী। এই প্রসঙ্গে বাহুবল-নবীগঞ্জ এলাকার মেয়ে কেয়া চৌধুরী এমপি স্বাস্থ্য মন্ত্রীসহ মন্ত্রণালয়ের সকলকে নবীগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কেয়া চৌধুরী মনে করেন, এই এ্যাম্বুলেন্সটি নবীগঞ্জের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা পেতে সহায়ক ভুমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com