বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে দু’গুনিজনকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বানিয়াচঙ্গে দু’গুনিজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় বানিয়াচং সাহিত্য পরিষদ কবি ও কথা সাহিত্যিক প্রবাসী আয়শা আহমেদ এবং লেখক ও গবেষক (অব:) অধ্যক্ষ প্রফেসর জাহানারা খাতুনকে সংবর্ধনা দিয়েছে। বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সহসভাপতি আবু মুতালেব খান লেবু। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, কবি তাহমিনা বেগম গিনী, হবিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: জমির আলী, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও ড. মোঃ শাহনেওয়াজ। বানিয়াচং সাহিত্য পরিষদের সহসভাপতি মোতাব্বির হোসেন ও সম্পাদক আবু সালেহ আহমদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি অপু চৌধুরী, হাবিবুর রহমান আশিক, নাঈম মো: বদরুজ্জামান, দেবাশীষ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com