শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মেয়র পদে আতাউর রহমান সেলিমকে যশের আব্দা, হাতকাটাপুর, খাদ্যগুদাম রোড এলাকার মুরুব্বীদের সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে জোরালো সমর্থন দিয়েছেন যশের আব্দা, হাতকাটাপুর, খাদ্যগুদাম রোডসহ গরুর বাজার এলাকার মরুব্বীসহ এলাকার জনগন। গত ১৩ ফেব্র“য়ারী ঐ এলাকার বিশিষ্ট মুরুব্বী হবিগঞ্জ জজ কোর্টের জিপি এডঃ আফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার জনগন আতাউর রহমান সেলিমকে “ঘরের ছেলে” উল্লেখ করে উক্ত সমর্থন ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী হাজী সফিক মিয়া, কাউন্সিলর জাহির মিয়া, হাবিবুর রহমান খান, আব্দুল আহাদ, নুরুল আমিন ওসমান, মাখন পাল, দরবেশ মিয়া, কদর আলী, উত্তম বণিক, ডাঃ গিরীন্দ্র, মাষ্টার মন্টু চন্দ্র, হরিপদ সরকার, রামবাসী দাস চৌধুরী প্রমুখ। এলাকার নানা সমস্যার কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ রাস্তা, ড্রেন, কালভার্ট ইত্যাদির জন্য নিত্যদিন কষ্ট ভোগ করছে। তারা আশা করেন ঘরের ছেলে আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত হলে এসব সমস্যার অচিরে সমাধান হবে। সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সম্ভ্যাব্য মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। তিনি সভায় উপস্থিত মুরুব্বীসহ জনগনকে তাকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন নির্বাচিত হলে ঘরের ছেলের সম্মান তিনি রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com