সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে অবৈধ বিদ্যুত ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রথমবারের মতো অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিস। গতকাল বিকালে এ লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আবু মোছাদ্দেককে ২ হাজার টাকা এবং যাত্রাপাশা গ্রামের আশরাফুল ইসলামকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার দায়ে ২ হাজার টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিস এর ডিজিএম একেএম আজাদ, এজিএম (ভারপ্রাপ্ত) অজয় কুমার তালুকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম।
এ ব্যাপারে ডিজিএম একেএম আজাদ জানান, অবৈধ বিদ্যুত ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com