রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে শিক্ষার মানন্নোয়ন শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলে শিক্ষার মানন্নোয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় পরিদর্শন করেন কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোঃ আবদুল মুকিত। একাডেমি ক্যাম্পাসে তাকে স্বাগত জানান একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। পরিদর্শন শেষে অফিস কক্ষে শিক্ষক ও শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ সুমন আহমদ, অঞ্জন রায়, শাবানা আক্তার, শিমু বেগম, মোঃ আকলাকুর রহমান, অফিস সহকারী মুজিবুর রহমান প্রমূখ। মতবিনিময়কালে শিক্ষার উন্নয়নে সোনার বাংলা একাডেমির বিভিন্ন কর্মকান্ড নিয়ে ব্রিফ করেন সাংবাদিক এম এ বাছিত। মতবিনিময় সভায় প্রবাসী আবদুল মুকিত সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের উন্নয়নে সর্বাত্বক সহায়তার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com