শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলায় জুয়া যাত্রা বসানো যাবেনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অর্ধেন্দু চন্দ্র দেব, সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, উপজেলা মুক্তিয্দ্ধোা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, জাতীয় পার্টি সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি এয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনোয়ারুর রহমান, মেহের আলী মালদার, সমর চন্দ্র দাশ, মাসুম আহমেদ জাবেদ, নজরুল ইসলাম, দিলাওর মিয়া, ছাইমুদ্দিন আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক শেখ সইফা রহমান কাকুলী প্রমূখ। সভায় ৭২ ঘন্টার মধ্যে গজনাইপুর ইউপি চেয়ারম্যানকে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনার নায়কদের গ্রেফতারের দাবি জানানো হয়। সভায় বলা হয়, উপজেলায় কোন স্থানে যাত্রা, জুয়ার আসর বসানো যাবেনা। দীঘলবাকে মতিউর রহমান এর মৃত্যুর ঘটনাটির সুষ্টু তদন্তের উপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com