শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমরানসহ বিএনপি নেতাদের মুক্তির দাবীতে পৌর বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা মোঃ ফারুক আহমেদ ও কামাল সিকদার সহ সকল রাজবন্দি নেতাকর্মীর মুক্তির দাবীতে হবিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন দিলু। হবিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আউয়ালের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন আজম উদ্দিন, মোঃ মুকিম চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম সেলিম, মোঃ নানু মিয়া, মোঃ ফারুক আহমেদ, আব্দুল আহাদ আনছারী, মোঃ ইকবাল হোসেন, শাহ জাহাঙ্গীর আলম, মোঃ জানু মিয়া, মীর দুলাল, আলমপনা চৌধুরী মাসুদ, আক্কাস আলী, মোঃ হারিছ মিয়া, আজিম উদ্দিন, মোঃ আবুল কাশেম, তারেক আহমেদ, মোঃ ইকবাল খান, মিজানুর রহমান সোহেল, সোহাগ লস্কর, সেলিম আহমেদ, দেলোয়ার হোসেন রানা, মোঃ রাসেল মোল্লা, আব্দুস ছত্তার রনি, মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ আব্দুল আজিজ, গোলাপ মিয়া, মোঃ কাউছার, শাহ আজিজুর রহীম, মোঃ সেলিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নির্যাতনের উত্তাপ ছড়িয়ে সরকার নিজের সমাধি রচনা করছে। হবিগঞ্জে রাজনীতির আদর্শ আমিনুর রশীদ এমরানকে জেলে রেখে সরকারের রক্ষা হবে না। সময়ের সাহসী সন্তান এমরানরা আছে বলেই সরকারের মসনদ ভেঙ্গে গুড়িয়ে তছনছ করার জন্য নেতাকর্মী রাজপথ দখলে রেখেছে। তাদের আন্দোলনের মুখে সরকার অচিরেই বিদায় নেবে। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের নির্যাতনে দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। আমিনুর রশীদ এমরানকে মুক্ত না করা পর্যন্ত ঘরে না ফেরার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা বলেন, মামলা-হামলা, জেল-জুলুমের প্রতিটি চিহ্নের বদলা এ জমিনেই শাষক গোষ্ঠিকে শোধিতে হবে। মুক্তিকামী জাতীর আন্দোলন কখনো বৃথা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com