শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ)’র বাৎসরিক ওরস অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সফরসঙ্গী আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জের চৌকি বাউশা গ্রামে। গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার বাউসা পীরবাড়ী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ওই ওরছ মোবারক। লন্ডন প্রবাসি সমাজ সেবক মাজার কমিটির পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন মোস্তফাপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা এম.এ.নূর, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা শামছুল হক, আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা কাজী হাসান আলী, হরিনগর এলাকার মাওলানা কাজী গুলজার আহমদ, মাইজগাঁও গ্রামের হযরত ক্বারী আব্দুন নূর ও মোঃ ফিরোজ মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন আল্লাহর ওলিগণ এ পৃথিবীতে সত্য ও ন্যায়নিষ্টার জন্য কাজ করে গেছেন। তাদের জীবনকে অনুসরন করলে মানুষ সঠিক রাস্তায় চলতে পারবে। ওরছ মোবারকের উপলকে মাজার প্রাঙ্গনে নানা কর্মসুচী পালিত হয়। এর মধ্যে ছিল খতমে কোরআন শরীফ, খতমে বোখারীশরীফ, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, যিকির আস্তাগপার। এ উপলক্ষে মেলা বসেছে। এতে রয়েছে পণ্য ক্রয়-বিক্রয়, মরমী সংগীত পরিবেশন। অনুষ্ঠানে শিরণী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com