বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গ ৫/৬নং ভূমি অফিসে রাজনৈতিক সহিংসতার আগুন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং ফায়ার সার্ভিস স্টেশনে পেট্রোল বোমা বিস্ফোরণের ১দিন পর দুর্বৃত্তরা এবার আগুন দিয়েছে ৫/৬ নং ভূমি অফিসে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ৫/৬ নং ভূমি অফিসে কোরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ার আগে-ই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুনে ভূমি অফিসের দরজা-জানালা ও একটি ফাইল কেবিনেট পুড়ে যায়। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনার খবর পেয়ে ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে ছুটে যান।
উক্ত ভূমি অফিসে বানিয়াচং সদরের ৬৭টি মৌজার কয়েক হাজার গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। যা পুড়ে গেলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতো।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান জানান, এ ধরনের ঘৃনিত কাজ সভ্য জগতে আশা করা যায় না। এখানে সংরক্ষিত কাগজপত্রাদি সবইতো বানিয়াচংয়ের মানুষ জনের, তাহলে কেন এ সহিংসতা, বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে বানিয়াচংয়ের সকল ভূমি অফিসে সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।
ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, কে বা কারা এ সকল ঘটনা ঘটাচ্ছে তা খতিয়ে দেকা হচ্ছে। তিনি বলেন-সর্বশক্তি দিয়ে এসকল অপরাধীদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com