বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এনামুল হক সেলিম ও মন্নানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মটর চালকদলের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপিসহ ২০ দলীয় জোটের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে লাগাতার অবরোধ, হরতালের সমর্থনে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম এবং হবিগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এম এ মন্নানের উপর সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মটর চালক দল হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাজনগর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে এতিম খানা পয়েন্টে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। জেলা মটর চালক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারা মিয়ার সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক লিটন সরকারের পরিচালনায় অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ, এস এম মানিক, হাবিবুর রহমান হাবিব, মটর চালক দলের যুগ্ম আহ্বায়ক শাহ্ আহসান আহমেদ খোকা, শংকর বণিক, শুভ, পটিক শীল, গোপাল সরকার মরণ, সুমন, রুবেল, নাঈম, নয়ন, ফজলু, তাবারোক, শামীম, অজিত, উজ্জল, শিহাব, হেলাল প্রমূখ।
বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম ও এম এ মন্নান সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com