বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দাদী হত্যাকারী ঘাতক ইউসুফ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দাদীকে কুপিয়ে হত্যাকারী আবু ইউসুফ (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ আশেকুল ইসলামের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মৃত মর্তুজা মিয়ার পরিবারের সদস্যদের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে পরদিন গত (বুধবার) সকালে আবু ইউসুফ তার ভাবী তাহমিনা বেগমকে দা দিয়ে কুপাতে থাকে। তাহমিনা নিজেকে রক্ষা করতে বৃদ্ধা দাদীশাশুরী আলেকজান বিবি (৬৫)’র কাছে আশ্রয় নেয়। বৃদ্ধা আলেকজান বিবি নাত বৌকে রক্ষা করতে এগিয়ে গেলে আবু ইউসুফ দাদীকে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের শোরচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যাবার পথে আলেকজান বিবির মারা যান। ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার ঘাতক নিহতের কন্যা নেহার বেগম বাদি হয়ে নবীগঞ্জ থানায় আবু ইউসুফকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com