বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ছেলের উপর অভিমান করে কীটনাশক পানে মায়ের আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৬৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছেলের গালাগাল সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন মা রুপজান বিবি (৫০)। আত্মহননকারী রুপজান বিবি কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামের শাহাদত উল্লার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুপজান বিবি তার ছেলে মুহিবুর রহমানের স্ত্রীর সাথে ঝগড়া হয়। মুহিবুর রহমান বাড়িতে আসার পর তার স্ত্রীর কান কথা শুনে মাকে গালাগাল করে। ছেলের এ ধরনের আচরণ সইতে না পেরে রুপজান বিবি গতকাল বৃহস্পতিবার ভোরে বিষপান করেন। বিষাক্রান্ত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরের দিকে মারা যান।
এদিকে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার রাজাবাদ গ্রামের লক্ষন রবি দাশের পুত্র যোগেশ রবি দাশ (২০) নামে এক যুবক পরিবারের উপর অভিমান করে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে কুর্শি ইউনিয়নের ভূবিরবাগ গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জসিম মিয়া (২২) নামে এক যুবক বিষপান করে। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শংকামুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com