বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইনাতগঞ্জ ইসলামিক একাডেমীতে সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইসলামিক একাডেমীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন বিডিএসসি-শেভরণ শিক্ষা কর্মসূচীর প্রশিক্ষণ কর্মকর্তা এসএমএ হাসনাত, বিশিষ্ট সমাজসেবী তোফাজ্জল হোসেন, মোস্তফাপুর মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুস শহীদ। বক্তব্য রাখেন কসবা মাদরাসার শিক্ষক জাহিদুল ইসলাম, দীঘিরপাড় মসজিদের ইমাম মাওলানা সোহেল আহমেদ, একাডেমীর অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সিফাত আলী।
অনুষ্ঠানে হাজ্বী শিকদার খানের রূহের মাহফেরাত, পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীবৃন্দের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com