শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হরতাল ও অবরোধ চলাকালে শহরে বিএনপির বিক্ষোভ মিছিল সামবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৬৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধের পাশাপাশি ৩৬ ঘন্টার হরতালের শেষ দিনে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তিনকোনা পুকুরপাড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় আমিনুর রশীদ এমরান ও এ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনুপির নেতা আজম উদ্দিন, ফারুক আহমেদ, এডাভোকেট আফজাল হোসেন, তুষার চৌধুরী, দেলোয়ার হোসেন দিলু, মুকিম চৌধুরী , এসএম আব্দুল আওয়াল, আক্তারুজ্জামান সেলিম, ইকবাল খান, মাসুক মিয়া, জহিরুল হক শরীফ, জহিরুল ইসলাম সেলিম,  মীর দুলাল, শাহ জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ আনসারী,  শান্ত মিয়া, আলমপনা চৌধুরী মাসুদ, সাইফুল ইসলাম রাজ, মোহাম্মদ আলী শিপন, সোহাগ লস্কর, ফেরদৌস আহমেদ, মঞ্জুর উদ্দিন মঞ্জু, মোহাম্মদ মেরাজ, দেলোয়ার হোসেন রানা, আব্দুস সাত্তার রনি, তাজুল ইসলাম, আল আমিন, মোস্তাফিজুর রহমান পলাশ, সাফি চৌধুরী, আব্দুল হান্নান সুফল, সেলিম আহমেদ, ফজলুল ইসলাম, নজরুল আলম চৌধুরী, হারিছ মিয়া, আজিম উদ্দিন, গোলাপ মিয়া, সাইফুল ইসলাম রিপন, শরীফ উদ্দিন লিটন, শেখ রাসেল মোল্লা, আবুল বাসার জুম্মন, আলী রেজা উজ্জল, মোজাহিদ চৌধুরী, জানু মিয়া, শান্ত আহমেদ মুন্না, আব্দুল মোক্তাদির, আব্দুল কাইয়ুম সুমন, সুমন দাস, মহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, মো: নিয়াজ মিয়া, শেখ মহিবুল তানিম, রাশেদুজ্জামান রকি, হারুনুর রশীদ প্রমূখ। সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান বলেন, সরকার এখন চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে! তুষার ঢেকে রেখেছে পালাবার পথ। হরতাল-অবরোধের প্রলয়ংকারী ঝড়ে অচিরেই এই সরকারের সলিল সমাধি ঘটবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com