শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ডিআইজি কর্তৃক পুরস্কৃত হলেন ৫ পুলিশ কর্মকর্তা

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জে কর্মরত ৫ পুলিশ সদস্য বিভিন্ন ক্ষেত্রে নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করায় ডি আই জি কর্তৃক পুরস্কৃত হয়েছেন। লাখাই থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে সফল অবদানের জন্য পুরস্কৃত হন। মাধবপুর থানায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক এসআই মোজাফ্ফর হোসেন পরোয়ানা তামিল ও বিষেশ তৎপরতায়, জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশের দক্ষ উপ-পরিদর্শক এসআই সুদ্বীপ রায় মাদকদ্রব্য উদ্ধার ও মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায়, জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই নাছির উদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করায়, চুনারুঘাট থানায় কর্মরত এএসআই খবির উদ্দিন পরোয়ানা তামিল করায় তাদেরকে পুরস্কৃত করা হয়। গত ২৪ জানুয়ারী শনিবার সিলেট রেঞ্জের মাসিক অপরাধ সভায় তাদের দক্ষতা মুল্যায়ন করেন ডিআইজি। সিলেটের ডিআইজি কার্যালয়ে অনুষ্টিত বৈঠকে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের পুলিশ সুপারগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com