শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যৌতুকের জন্য নির্যাতিত গৃহবধুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ যৌতুকের দাবী পুরণ না করায় স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধুকে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার জালাল সাপ গ্রামে।
পুলিশ ও অভিযোগ সূত্রে  জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে জগন্নাথপুর উপজেলার স্কুল শিক্ষক আব্দুল আলমের কন্যা আমিনা আক্তার রুবি (২৩) এর নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামের মৃত মদরিছ মিয়ার পুত্র মোজাক্কির হোসেনের সাথে। বিয়ের পর বিদেশ যাবার জন্য রুবি তার পিতার নিকট থেকে ৪ লাখ টাকা এনে দেয় স্বামী মোজাক্কিরকে। পরে সে বিদেশ থেকে দেশে ফিরে আসে। ইদানিং মোজাক্কির আরো ১ লাখ টাকা পিত্রালয় থেকে এনে দেবার জন্য রুবির উপর চাপ সৃষ্টি করে। এতে রুবি অপারগতা প্রকাশ করলে তার উপর শুরু হয় নির্যাতন। গত ৪ দিন ধরে তাকে অনাহারে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে রুবির ভাই রুবেল গতকাল গোপলার বাজার তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে রাত ৯ টার দিকে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লাহ পুলিশ নিয়ে মোজাক্কিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের একটি কক্ষে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা রুবিকে পুলিশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com