মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে শীতবস্ত্র বিতরণকালে এমপি কেয়া চৌধুরী ॥ আওয়ামীলীগ সরকার তৃণমুল মানুষের জন্য কাজ করছে

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন- জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ নেতবৃন্দরা তৃণমুল মানুষের স্বার্থে কাজ করছে। তিনি বলেন- জননেত্রী’র কাছ থেকে সমাজকল্যাণমন্ত্রী আপনাদের দেয়ার জন্য আমাকে কম্বল দিয়েছেন। আজ অপনাদের শীত নিবারণের জন্য এসব কম্বল নিয়ে এসেছি। এগুলো দিয়েই শেষ নয়। গতকাল শনিবার বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের তারাপাশা স্কুল প্রাঙ্গণে কম্বল বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। গ্রামে যাওয়ার সময় রাস্তার বেহাল অবস্থা দেখে কেয়া চৌধুরী বিস্মত হন এবং রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
এতে বক্তৃতা করেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ, জেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসিম, মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ফুল মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে অতিথিদের নিয়ে এমপি কেয়া চৌধুরী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় শত শত লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com