বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রায় সাড়ে ৮লাখ টাকা মূল্যের ভরতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ভোরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গোবিনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৪৩ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়-গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনতলা বিওপির নায়েব সুবেদার মোঃ সেলিমউল্লাহ’র নেতৃত্বে বিজিবি জোয়ানরা ওই এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে মাদক পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। মাদক উদ্ধারের খবর পেয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন মনতলা বিওপি পরিদর্শনে আসেন। তিনি সাংবাদিকদের জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। উদ্ধারকৃত মাদক চুনারুঘাট মাদক নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com