সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে অর্থনৈতিক জোন গঠনে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের চান্দপুর চা বাগানে সরকারি জমিতে অর্থনৈতিক জোন গঠনের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সভাকক্ষে চা শ্রমিক নেতৃবৃন্দের পঞ্চায়েত সভাপতি, সেক্রেটারি, চা শ্রমিক নেতা ও চা শ্রমিক ইউনিয়নের নেতবৃন্দের সাথে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন মতবিনিময় করেছেন। সভায় চা শ্রমিক ইউনিয়নের লস্করপুর ভ্যালী যুগ্ম সাধারণ সম্পাদক নুপেন পাল, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র, স্বপন সাওতাল, কালা দেব ও বাগান পঞ্চায়েতবৃন্দ চা শ্রমিকদের বিভিন্ন দাবী ধাওয়া এবং সুবিধা অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক চা-শ্রমিকদের বিভিন্ন দাবী ধাওয়ার ব্যাপারে একমত পোষন করেন। সভায় চা-শ্রমিকরা অর্থনৈতিক জোন গঠনে সকল সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া আগামী কিছু দিনের মধ্যে চান্দপুর ও বেগমখান চা বাগানে একটি সমাবেশ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, ওসি অমুল্য কুমার চৌধুরী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী মাষ্টার, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাছান আলী, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com