সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলের মুদাহরবাদে উৎসবে এমপি কেয়া চৌধুরী ॥ দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সহ-সম্পাদক, এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন-বর্তমান সরকারের আমলে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাহুবলসহ বিভিন্ন স্থানে আমি মসজিদ, মন্দির, স্কুল, কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি। তিনি বলেন- এ সরকার সংঘাত চায় না, শান্তি চায়। পরিশেষে তিনি উৎসব অঙ্গণের উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার বিকেলে বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের মুদাহরবাদে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের শুভ ১২৭ তম জন্মবার্ষিকী মহা মহোৎসবে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী এসব কথা বলেন।
এতে বক্তৃতা করেন-চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ফুল মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এতে শত শত হিন্দুধর্মালম্বী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com