মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে আমিনুর রশীদ এমরান ॥ সরকারের প্রতিটি অঙ্গেঁ শ্যাওলা জমে মরণব্যধি ক্ষত সৃষ্টি হয়েছে

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৪৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী ও যুগ্ম মহাসচিব শাহজাহান মিযার মুক্তির দাবীতে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহ্বানে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি হবিগঞ্জের সর্বত্র পালিত হচ্ছে। অবরোধ চলাকালে গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের একটি বিশাল মিছিল শহরের তিনকোনা পুকুর পাড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আরডি হল এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্ত হয়। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদলের সভাপতিদ্বয় আমিনুর রশীদ এমরান ও এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমের নেতৃত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, আজম উদ্দিন, তুষার চৌধুরী, এডভোকেট আফজাল হোসেন, মোহাম্মদ আলী মুছা, দেলোয়ার হোসেন দিলু, কানু রায়, মোহাম্মদ নানু মিয়া, ফারুক মিয়া, এস,এম আউয়াল, কামাল সিকদার, জহিরুল হক শরীফ, জহিরুল হক সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন, আলমপনা চৌধুরী মাসুদ, শাহ জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ আনসারী, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম রাজ, ইকবাল খান, মোহম্মদ আলী শিপন, মোস্তাফিজুর রহমান পলাশ, নজরুল আনম চৌধুরী, তারেক মিয়া, তাজুল ইসলাম, আলি রেজা উজ্জল, হারিছ মিয়া, রাসেল মোল্লা, ফজলুল ইসলাম, আল আমিন, সেলিম আহমেদ, আজিম উদ্দিন, আবিদুল রহমান বুলবুল, আব্দুল মজিদ, আব্দুল হান্নান সুফল, আরজান আহমেদ রনি, কামরুল ইসলাম চৌধুরী নাহিদ, হাফিজুর রহমান, আবুল বাসার জুম্মন, নিয়াজ উদ্দিন, মুরাদ মিয়া, মোঃ শামীম মিয়া, স্বপন মিয়া, জুয়েল আহমেদ, মিজানুর রহমান সোহেল, দেলোয়ার হোসেন রানা প্রমুখ। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান বলেন, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার চলমান আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহুত অনির্দিষ্টকালের অবরোধ চলবে। ভোটারবিহীন সরকারের সকল নির্মমতার কুহেলিকা অতিক্রম করে অচিরেই স্বস্তির আলো প্রস্ফুটিত হবে। অবরোধ সমর্থনকারীদের উপর নির্দয় সরকারের পোষ্য বাহিনী কর্তৃক মামলা-হামলা, হত্যা-গুম, জেল-জুলুম, হয়রানী-গ্রফতারের দেওলিয়াপনার চরিত্র উন্মোচিত হয়েছে। যা ইতিহাসে নজীর বিহীন। আজ সরকারের প্রতিটি অঙ্গেঁ শ্যাওলা জমে মরণব্যধি ক্ষত সৃষ্টি হয়েছে। তএই ক্ষত ক্যান্সারে আক্রান্ত এই সরকারকে ঐক্যবদ্ধ শানিত চেতনায় তীব্রগতিতে আঘাত করে গণতন্ত্রের প্রভাব সৃষ্টির জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com