মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিএনপি নেতা শেফুর মাতার ইন্তেকাল ॥ জানাযার নামাজে হাজার মানুষের ঢল

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফুর মাতা শহরের বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তা মিয়া চৌধুরীর স্ত্রী মোছাঃ লুৎফুর নাহার চৌধুরী (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি —– রাজিউন)। তিনি গতকাল শুক্রবার সকাল ৯.৪০ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়ে, নাতী-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার মরহুমার ১ম জানাযার নামাজ বেলা পৌনে ৫টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে এবং গ্রামের বাড়ি সাদুল্লাপুর মাঠে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে অংশ গ্রহন করেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ইউপি চেয়াম্যান দিলাওর হোসেন, আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, ছালিক মিয়া, ছাইম উদ্দিন, বিএনপি নেতা খালেদ আহমদ পাঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com