শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান হোটেল-বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন হোটেল, বেকারি ও সিএনজি চালিত অটোরিকশার মালিককে ২০ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জ শহর ও হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় পৃথকভাবে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকার একটি বেকারিতে অভিযান চালায়। এসময় পঁচাবাসী খাবার বিক্রি ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরির অভিযোগে ওই বেকারির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে একই আদালত হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার একটি বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন। বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ ও একরামুল সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের থানা রোড মোড়ে কাগজপত্রবিহীন সিএনজি চালিত আটটি অটোরিকশার প্রত্যেকটি থেকে ১শ’ টাকা করে মোট ৮শ’ টাকা জরিমানা আদায় করেন। বেলা ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের কোর্ট মসজিদ এলাকায় কলাপাতা রেস্টুরেন্ট ও দারুচিনি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে প্রত্যেকটি থেকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com