শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে দু’ছাত্রীকে ইভটিজিং বখাটের ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের ছাত্রীদের ইভটিজিং এর অভিযোগে এক বখাটে যুবককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের জনৈক দু’ছাত্রী বাড়ী থেকে কলেজে যাওয়ার পথে চৌমুহনী ব্রীজের কাছে বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের ছায়েব আলীর বখাটে ছেলে জামাল মিয়া (২০) তাদের যৌন হয়রানী করে। তাদের শোর-চিৎকারে পাশের লোকজন জড়ো হয়ে জামালকে আটক করে কলেজের অধ্যক্ষের কাছে নিয়ে যায়। পরে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস.আই আনোয়ার বখাটে জামালকে গ্রেফতার করে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনে কারাদন্ড প্রদান করেন। রাতে জামালের আত্মীয়-স্বজন জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com