শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ নৈরাজ্য আর বিশৃংখলা উন্নয়নকে ব্যহত করে

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, দেশ প্রেম, দুর্নীতি প্রতিরোধ ও সু-নাগরিক তৈরীতে শিক্ষার বিকল্প নেই। নৈরাজ্য আর বিশৃংখলা উন্নয়নকে ব্যহত করে। নৈতিক অধিকার ও মুল্যবোধের নামে অরাজকতা গ্রহণযোগ্য হতে পারেনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। দুর্নীতিকে না বলতে হবে এবং বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতিতে বাংলাদেশ এখন বিশ্বের নিকট মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। স্বাধীনতার সুফল পেতে হলে নাগরিক ঐক্যের বিকল্প নেই। তিনি অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতায় শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে সচেতন থাকার আহবান জানান।
গতকাল উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ আয়োজিত সরকারী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বিস্তার, সরকারী বিভিন্ন বিভাগ, অধিদপ্তর কর্তৃক সেবা প্রদান এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচএম ওয়ারিছুল আম্বিয়া তালুকদার, গীতা পাঠ করেন নিলু বৈদ্য। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। মানবজমিন স্টাফ রিপোর্টার এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদাল মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ডাঃ কামরুজ্জামান, মীর্জা আলী আজম রায়হান খাদিম, জালাল উদ্দিন, রাসেল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী, তাহিরপুর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ তালুকদার, সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনু, ছাত্র নেতা আবুল কালাম মিঠু প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, ইউপি সদস্য শাহ সুজন মিয়া, আবদুস শহিদ। এদিকে ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন স্থানীয় সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন, শহীদ মিনার উদ্বোধন এবং ডিজিটাল শ্রেনী কক্ষ পরিদর্শন করেন। এসয়ম শিক্ষার্থীদের তরফ থেকে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় সমরগাঁও মাঠে একটি বাড়ি, একটি খামার উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সুবিধাভোগী সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com