বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বানিয়াচঙ্গ আদর্শ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১০ দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরের আদর্শ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের গঠনা ঘটেছে। অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষীত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
স্থানীয় সুত্র জানায়, গতকাল রাত সাড়ে বারোটার দিকে উপজেলা সদরের আদর্শ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে বাজারের ব্যবসায়ী হাফিজুল ইসলামের মোদি মালের দোকান, আবুল কালামের ফার্মেসী, আজিজুল ইসলামের মোদি মালের দোকান, নজির আলীর মোদি দোকান,  আরজু মিয়ার মোদি দোকান, রেনু মিয়ার মোদি দোকানসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্টান ঘরসহ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনেন।
খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com