শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে দরিদ্রদের কর্মসূচীতে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ!

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫
  • ৪৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চল্লিশ দিনের অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচীতে ব্যাপক অনিয়ন ও দূর্নীতির অভিযোগ উঠেছে। নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে ৪০দিনের কর্মসূচীর ১ম পর্ব। উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে ওই কাজের অনিয়মের অভিযোগ করেন একই গ্রামের হারুনুর রশিদ।
অভিযোগে জানা যায়, স্থানীয় ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন তার ওয়ার্ডের মস্তু মিয়ার বাড়ী থেকে মেশিনঘর পর্যন্ত সড়ক নির্মান প্রকল্প বাস্তবায়নের জন্য ৩২জন শ্রমিক নিয়োগ দেয়া হয়। উল্লেখিত শ্রমিক নিয়ে কাজ করার কথা থাকলেও তার প্রকল্পে প্রতি কর্মদিবসেই ১০/১২জন শ্রমিক দিয়ে কাজ করানো হয় বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। ভূয়া উপস্থিতি দেখিয়ে বাকী শ্রমিকদের পারিশ্রমিকের অর্থ তদারককারী কর্তাব্যক্তিদের যোগসাজসে উত্তোলন করা হচ্ছে। সপ্তাহে ৫ কর্মদিবসে প্রতিটি শ্রমিক প্রতিদিন ৩৫ঘনফুট মাটি কাটার নিয়ম থাকলেও দায়িত্বরত কর্তাব্যক্তিদের সঠিক তদারকি না থাকায় এ নিয়ম লঙ্ঘিত হচ্ছে। কাজে অনিয়মের বিষয়টি জানতে ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ওই ইউনিয়নের ট্যাগ অফিসার মোহাম্মদ সোলায়মান মুজুমদারের নিকট জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি তদন্ত করে কাজের মান ও শ্রমিকদের উপস্থিতি সঠিক আছে বলে জানান। তবে অতিদরিদ্্র কর্মসংস্থান কর্মসূচীর চলমান অনিয়ম ও দূর্নীতির বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com