বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সেচ প্রকল্প নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ৫০

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা যাদবপুর ও লাখাই উপজেলার গোয়াখাড়া গ্রামে সেচ প্রকল্প নিয়ে দু’গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ৫০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে।
গুরুতর আহতবস্থায় অনু মিয়া (৫৫), সাইফুল (২০), ইসলাম (২০), ইদু মিয়া (৩০) মোশাহিদ (৫০), সফর মিয়া (১৮), ফরহাদ (২৫), সামছু মিয়া (৫০), আব্দুর রশিদ (৪৫), আজমান (২৫), এনাম (২০), সিরাজুল (২৫), শামীম (১৮) ও পারুল বেগম (৫০)কে হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েল (২০) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাতে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফের সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা হাসপাতালের কেচি গেইট বন্ধ করে একে অপরের উপর হামলা চালায়। এসময় হাসপাতালের আসবাবপত্র ভাংচুর হয়। রোগীরা আতংকে দৌড়া দৌড়ি শুরু করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com