মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে অপহরণকারীর গাড়ি থেকে লাফিয়ে পড়ে স্কুল ছাত্রীর আত্মরক্ষা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

এ টি এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী এসএসসি পরীক্ষার্থী। লাফিয়ে পড়তে গিয়ে সে গুরুতর আহত হয়েছে। সে উপজেলা বেতাপুর গ্রামের মর্তুজা মিয়ার কন্যা আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবারের এস এস সি পরীক্ষার্থী রাবেয়া বেগম (১৬)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল বুধবার সকালে রাবেয়া বেগম বিদ্যালয়ের কোচিং ক্লাসে আসার জন্য বাড়ী থেকে বের হয়। গাড়ীর জন্য আমকোনা বাজারের নিকট অপেক্ষা করছিল। এ সময় একই ইউনিয়নের দেওতৈল গ্রামের আহাদ মিয়ার ছেলে কাউছারসহ আরো ২/৩ যুবক একটি সিএনজি নিয়ে ছাত্রীটির কাছে গিয়ে জোরপূর্বক অটোরিক্সাতে তুলে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। কিছুদুর যাওয়ার পরই ছাত্রীটি প্রাণ রক্ষার্থে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com