শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ণাঢ্য র‌্যালী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মধ্যদিয়ে ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রলীগের উদ্যোগে এ র‌্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ এম এ মজিদ খান, এডঃ সিরাজুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এডঃ লুৎফুর রহমান, এডঃ সালেহ আহমদ, মর্তুজা হাসান, আতাউর রহমান সেলিম, ইমদাদুল হক, মর্তুজ আলী, মোতাচ্ছিরুল ইসলাম, জাকির হুসেন চৌধুরী অসিম, মশিউর রহমান শামীম, এডঃ সুলতান মাহমুদ, মোস্তফা কামাল আজাদ রাসেল, পিপি আকবর হুসেন জিতু, হুমাউন কবির রেজা, মুক্তার হুসেন, বুরহান উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, সাইদুর রহমান, কায়েছ চৌধুরী, মাহবুবুর রহমান সানি, মহিবুর রহমান মাহি প্রমুখ।
আলোচনা সভার শুরুতে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা হয়। এদিকে বর্ণাঢ্য র‌্যালী শহরের কলেজ রোড এলাকা থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে কলেজ হোষ্টেল এলাকায় আলোচনার মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com