মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নাগরিক কমিটি’র সভায় পুলিশ সুপার ॥ হবিগঞ্জে প্রশাসনের সকলস্থরেই আদর্শবান ব্যক্তি’র অভাব রয়েছে

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন- দেশে’র বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছি। ভাল কাজ করতে গেলেই উপর থেকে চাপ শুরু হয়েছে। অবশ্য হবিগঞ্জে এ ধরণের চাপ কম। এসব আমি ভয় পাই না। তবে বিদেশে দায়িত্ব পালনকালে স্বাধীনভাবে কাজ করতে সমস্যা হয়নি।
তিনি বলেন-এ জেলায় সচেতন লোকের সংখ্যা কম। আর প্রশাসনের সকলস্তরেই আদর্শবান ব্যক্তির অভাব রয়েছে। আর কয়েক মাসের মধ্যেই কমিউনিটি পুলিশিং কমিটি’র কার্যক্রম শুরু হবে। এ কমিটিতে স্থান হবে ভাল লোকের। তারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবে। তিনি বলেন-চা-বাগানে বাহিরের লোকজন মদ পান করতে পারবে না। পান করতে চাইলে পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেয়ার আহবান জানান।
তিনি আরো বলেন- হবিগঞ্জের প্রায় ২১ লাখ লোকের জন্য পুলিশ রয়েছে মাত্র ১ হাজার। এছাড়া পুলিশের দায়িত্ব পালন করতে যানবাহনের সমস্যও কম নয়। বাহিরের দেশে পুলিশের আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তাদের সমস্যা নেই বললেই চলে। আমাদের এসব সমস্যা সমাধান করা প্রয়োজন। তবে বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে কাজ শুরু করেছে।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন কার্যালয়ে হবিগঞ্জ নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আইন শৃংখলা উন্নয়নে জনগণের অংশগ্রহণ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
সাবেক এমপি ও হবিগঞ্জ নাগরিক কমিটি’র সভাপতি, প্রবীণ আইনজীবি এডভোকেট চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জের সভাপতি ও দৈনিক খোয়াই’র যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, কবি তাহমিনা বেগম গিনি, দৈনিক তরফবার্তা’র সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ওসি অমূল্য কুমার চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান আবেদ হাসনাত সঞ্জু, প্রফেসর ইকরামুল ওয়াদুদ, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, আমজাদ হেসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ।
সভায় মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ইউনিয়নের নারী ও পুরুষ মেম্বার, বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।
পরিশেষে সাবেক এমপি হবিগঞ্জ নাগরিক কমিটি’র সভাপতি, প্রবীণ আইনজীবি এডভোকেট চৌধুরী আব্দুল হাই তার বক্তব্যে এ সভায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- এলাকার আইন শৃংখলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাকে সার্বিকভাবে সহযোগীতা করতে হবে। তা হলে অপরাধ দমন করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com