শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মৌলভীবাজারে ব্যাংক থেকে টাকা ছিনতাইকালে চুনারুঘাটের যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের এক যুবক মৌলভীবাজার উত্তরা ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ছিনতাইকালে জনতার হাতে আটক হয়েছে। আটক যুবকের নাম সুমন মিয়া। সে চুনারুঘাটের আরজু মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মেলৗলভীবাজারের চাঁদনীঘাট এলাকার ব্যবসায়ী মো. দানা মিয়া ৭০ হাজার টাকা জমা দিতে এম সাইফুর রহমান রোডের উওরা ব্যাংক শাখায় আসেন। এসময়  হঠাৎ ব্যাংকের বিদ্যুৎ চলে গেলে ছিনতাইকারী সুমন মিয়া ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে টাকা ছিনতাই করে দৌড় দিতে চাইলে ব্যাংকের কর্মচারীরা তাকে হাতনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান- আটককৃত সুমনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com