বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে বই বিতরণ অনুষ্টানে জেলা প্রশাসক ॥ ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ হিসেবে পরিনত করতে সুশিক্ষার কোন বিকল্প নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

এটি এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, নতুন বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে পাঠ্য বই বিতরণ সরকারের একটি যুগান্তরকারী পদক্ষেপ। দেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ হিসেবে পরিনত করতে হলে সুশিার কোন বিকল্প নেই। দেশ আজ খাদ্য, শিল্পায়নসহ অন্যান্য দিক দিয়ে স্বয়ং সম্পুর্ণ হতে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমিক এর বই বিতরণ উৎসব ২০১৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক কাঞ্চন বনিকের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্টানের অধ্যক্ষ নিখিল আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, প্রাইমারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, অভিভাবক এডভোকেট ফারুক আহমদ, আলতাব উদ্দিন, শামীম আহমদ প্রমূখ। অনুষ্টান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। তিনি এর আগে নবীগঞ্জ জেকে মডেল হাইস্কুলে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বই বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন কবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেকে হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুস ছালাম, নির্মলেন্দু দাশ রানা, উত্তম কুমার পাল হিমেল, রথীন্দ্র দে, বিকাশ রায়, সলিল কুমার দাশ প্রমূখ। তার আগে তিনি নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এছাড়া একযোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাইমারী স্কুল ও মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে খুশি স্কুলের ছাত্র-ছাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com