সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া ডাকাত শায়েস্তানগর এলাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৭৮২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ অবশেষে পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া ডাকাত হবিগঞ্জের শায়েস্তানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী’র নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত দেবসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায় একটি ২ তলা ভবনের বাসা থেকে পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া ডাকাত পুকড়া ইউনিয়নের নোয়াগাও গ্রামের হিরা মিয়ার ছেলে কাজল মিয়া(২৪)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর বানিয়াচং থানায় দায়েরকৃত (মামলা নং-১৫/তাং-১৩.১২.১৪) ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত কাজল মিয়াকে গ্রেফতারে নোয়াগাও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এক পর্যায়ে পুলিশের হ্যান্ডকাপ পড়াবস্থায় সে পালিয়ে যায়। পুলিশ এ সময় তার পিছু নিলেও তাকে আটক করতে পারেনি। এরই প্রেক্ষিতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে এসআই ধর্মজিৎ সিং বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে গত সোমবার গভীর রাতে কাজলকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাকে সাথে নিয়ে নোয়াগাও গ্রামে তার বাড়ী থেকে পুলিশের হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com