বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিকের নেতৃত্বে পিকেটিং ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৯২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০ দলীয় জোটের ডাকে হরতালের সমর্থনে শহরের মুসলিম কোয়াটার এলাকায় গতকাল পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর নেতৃত্বে পিকেটিং ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আবুল খায়ের অপু, আরিফে রব্বানী টিটু, রায়েদ চৌধুরী রিংকু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মখলিছুর রহমান ফয়সল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ সিদ্দিকী, কাজী রফিকুল ইসলাম ছোটন, রিফাত চৌধুরী মিলাদ, হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল-আমিন তালুকদার, জিবলু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান আবাবিল, রফিকুল ইসলাম, মোজাক্কির হোসেন প্রমূখ।
হরতাল চলাকালে মিছিলে পুলিশ ধাওয়া করলে শ্লোগান দিতে দিতে গলির ভিতরে চলে যায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে ছাত্রদল কর্মীরা আবার সংগটিত হয়ে প্রধান সড়কে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে।
এদিকে বাহুবল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন মিয়াকে পিকেটিং করার সময় গ্রেফতার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ সহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শাহীনের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com