সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ঘর জামাইয়ের আত্মহত্যা শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপনে

  • আপডেট টাইম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কবির মিয়া (৪০) নামে এক ঘর জামাই আত্মহত্যা করেছে। আত্মহননকারী কবির মিয়ার বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার প্রথমা গ্রামে।
স্থানীয়রা জানান, কবির মিয়া ৫ বছর পূর্বে মাধবপুর উপজেলার পহেলা বাড়ি গোবিন্দপুর গ্রামের নুর আহাম্মদ কন্যা ইয়াসমিন আক্তার (৩০)কে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর কবির মিয়া তার শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস শুরু করে। তাদের কোলজুড়ে ৩টি সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি কবির মিয়া তার গ্রামের বাড়ি বিক্রি করে শ্বশুরকে ওমান যাওয়ার জন্য আড়াই লাখ টাকা দেয়। কিন্তু তাকে বিদেশ না পাঠিয়ে প্রতারণার মাধ্যমে শ্বশুর নুর আহাম্মদ আত্মসাত করে। এ নিয়ে শ্বশুরের সাথে বাকবিতন্ডা হয়। এরই মধ্যে গত শনিবার দুপুরে শ্বশুরবাড়িতে বিষাক্রান্ত অবস্থায় কবিরকে পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করে বি-বাড়িয়া সদর হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ভৈরব নামক স্থানে সে মারা যায়।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গতকাল রবিবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে স্ত্রী লাশের পাশে থাকলেও শ্বশুর শ্বাশুরিসহ অন্যরা আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com