শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আপনজনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন আপনজনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও গরীব ও দুঃস্থ ২ শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্টিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শওকত হোসেন রিপন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সনজিত কুমার রায়, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মাধব চন্দ্র রায়, নেক্সট প্রিন্টার্সে’র সিইও এনামুল হক এহিয়া এবং পার্থ সারথী তালুকদার। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুল করিম খসরু, গীতা পাঠ করেন পার্থ সারথী তালুকদার।
সভায় আপনজন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্রভাষক মুর্শেদ কামাল, এলিকোর এজেন্সী ম্যানেজার বাদল রায়, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ সূত্রধর, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবু মোতালেব খান লেবু ও সমবায় পরির্দশক আনিসুর রহমান তালুকদার।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আপনজন সদস্য এডঃ সফিকুল ইসলাম, এডঃ আজিজুল হক চৌধুরী, জনতা ব্যাংক ম্যানেজার আব্দুর রকিব, মকসুদ আলী, হাজী কুতুব উদ্দিন, নূরুর রহমান হারুন ও কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমূখ। আলোচনা সভা শেষে ২ শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, আপনজন প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা প্রতি বছর শীতবস্ত্র বিরতণ, গুনীজন সংবর্ধনা, শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণসহ সমাজ সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com