রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মহিলা আটক

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার নিকটস্থ রাস্তা থেকে ৫ কেজি গাঁজাসহ মিনারা বেগম ওরফে রুমা (৪০) নামের এক মহিলাকে আটক করা হয়েছে। সে বি.বাড়িয়া জেলার বিজয়নগর পশ্চিম কেশবপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই মোঃ আরিফ উল্লাহ ও আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় রুস্তমপুর টোল প্লাজা নিকটস্থ একটি পাকা রাস্তা মাদক ব্যবসায়ী মিনারা বেগম ওরফে রুমাকে আটক করে। এ সময় তল্লাসী চালিয়ে তার নিকট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com