বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ১৩ জুয়ারির কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৮০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ১৩ জুয়ারিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার ভোরে উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামে সাম্প্রতিক সময়ে জুয়ারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিরাতেই কোন না কোন স্থানে জুয়াড় আসর বসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে বাহুবল মডেল মডেল থানার এসআই মমিনুলের নেতৃত্বে একদল পুলিশ হানা দিয়ে দৌলতপুর গ্রামের একটি দোকানে জুয়া খেলা অবস্থায় ১৩ ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলো-মৃত আব্দুল বারিকের পুত্র জিতু মিয়া (৪৫), রজব আলীর পুত্র রুহুল আমিন (৩২), আব্দুর রউফের পুত্র খলিল মিয়া (২২), ছিদ্দিক আলীর পুত্র শাকিব মিয়া (২০), কুদ্দুছ মিয়ার পুত্র এখলাছ মিয়া (৩২), মৃত রফিক উল্লার পুত্র রহমত আলী (৪৫), ছাদিক মিয়ার পুত্র হাবিব মিয়া (২০), রানু মিয়ার পুত্র রায়হান মিয়া (২০), আব্দুর রহিমের পুত্র রাসেল মিয়া (১৯), ছিদ্দিক আলীর পুত্র রাজু মিয়া (২৫), সঞ্জব মিয়ার পুত্র খোকন মিয়া (২২), মৃত আব্দুল আলীর পুত্র সুমন মিয়া (২৭) ও আজগর আলীর পুত্র তাজ উদ্দিন (২২)। এদের প্রত্যেকের বাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে। আটককৃতদের বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল-মজিদ-এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসআই মমিনুল জানান, জুয়ারিদের গ্রেফতারের সময় জুয়া খেলার সরঞ্জাম, তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকেই ভ্রাম্যমান আদালতের কাছে জুয়া খেলার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com