রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরের রিমা পরীক্ষা দিতে পারেনি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ মাধবপুর থেকে ॥ মাধবপুরে হামলার শিকার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার রিমা (১২) তার ফাইনাল পরীক্ষা দিতে পারেনি। গত রবিবার হামলার স্বীকার হয়ে রিমা এখন মাধবপুর হাসপাতালে চিকিৎসধীন রয়েছে। রিমা উপজেলার মহনপুর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে।
জানা যায় পারিবারিক বিরোধের জের ধরে রবিবার বিকেল ৩টার দিকে স্থানীয় আলীশাহ (রাঃ) মাজার সংলগ্ন বিলাল মিয়ার বাড়ির পাশে রিমার পিতার সাথে সংঘর্ষ বাধে একই গ্রামের সাবেদ আলীর ছেলে নোয়াব আলী (৩০) গংদের। স্কুল ছুটির পর রিমা ওই রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় নোয়াব আলীগংরা হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। ফলে রিমা সোমবারের তথ্য ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  এখনো সে চিকিৎসাধিন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com