সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের আহসানিয়া মিশন রোডের মৃত হিরনবালা সরকারের মালিকাধীন হিরন নিবাসের পুকুরে কে বা কারা বিষ ঢেলে দেয়। শনিবার ভোরে ঘুম থেকে উঠে হিরনবাল সরকারের পরিবারের সদস্যরা দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে উঠছে। পুকুরের পাড়ে বিষের কৌটাও পাওয়া যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ আশপাশের মানুষের মাঝে তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ দেখা দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী শত্র“তা বশতঃ দুর্বৃত্তরা এ কান্ড ঘটিয়েছে। এলাকাবাসী জানান শত্র“তা চরিতার্থ করতে পুকুরে বিষ ঢেলে মাছ ধ্বংস করা একটি জঘন্য ও কাপুরুষোচিত কাজ। তারা এ ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com