সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে বিজয় দিবসের কর্মসুচি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের কর্মসুচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা, পতাকা উত্তোলন ও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে আলোকসজ্জা, দূর্জয় স্মৃতি সৌধ শহীদ মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও হাফিজ উদ্দিন এবং মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মরহুম মেজর জেনারেল আব্দুর রব বীরউত্তম, মুক্তিযুদ্ধকালীন হবিগঞ্জ জেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মরহুম মোস্তফা আলী, মরহুম কমান্ডেন্ট মানিক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও মরহুম ডাঃ শামসুল হোসেন উমদা মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ, সকাল ৮ টায় স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ, সকাল ১০ টায় নিমতলায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, বালকদের ক্রীড়া প্রতিযোগিতা, ১০ টায় বিকেজিসি স্কুল মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, মহিলা ও বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, শিশু একাডেমী প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু পরিবার সমুহে উন্নতমানের খাদ্য পরিবেশন, ৪ টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৬টায় নিমতলায় সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও রাত ৮ টায় সাংস্কৃতিক অনুষ্টান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com